ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় জড়িত না হওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারতীয় হাইকমিশন।
হাইকমিশন থেকে বলা হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি নির্ধারিত ও অফিশিয়াল পদ্ধতিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আবেদনকারীদের সতর্ক ও সচেতন থাকা জরুরি। প্রতারণা ও হয়রানি এড়াতে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
হাইকমিশনের এই নির্দেশনা ভিসা আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Related News
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকাRead More



Comments are Closed