কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
তিনি বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওই ৬ চীনা নাগরিকের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপসহ পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মামলা করা হচ্ছে।
গত ২৬ আগস্ট থেকে চীনা নাগরিকদের এই দলটি হোটেল সি-প্যালেসে অবস্থান করছিল বলে পুলিশ জানতে পেরেছে। খবর পেয়েই বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে তারা।
পুলিশের তথ্য অনুযায়ী, চীনা ও তাইওয়ানি নাগরিকদের প্রায় ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ দল কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
Related News
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককেRead More
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More



Comments are Closed