বগুড়ায় নিজ মেয়ের সর্বনাশ করায় বাবার মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে এক পাষণ্ড পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেক (৫১) জেলার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে ভুক্তভোগী ওই কিশোরীর সৎ মা স্থানীয় একটি চাতালে কাজ করতে যান। এই সুযোগে নিজ ঘরে আব্দুল খালেক তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন এলেও বিষয়টি বুঝতে ব্যর্থ হন তার সৎ মা। উল্টো সাংসারিক কাজ ঠিকমতো করতে না পারায় সৎ মা তাকে প্রায়ই মারধর করতেন। একপর্যায়ে নির্যাতনের মুখে মেয়েটি সব ঘটনা খুলে বললেও সৎ মা তার স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাস না করে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।
পরবর্তীতে অসহায় ওই কিশোরী তার দুই সহপাঠীকে ঘটনাটি জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের সহায়তায় বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ঘটনার ১০ দিন পর ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা (আসামির দ্বিতীয় স্ত্রী) বাদী হয়ে শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আলী আসগর জানান, সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। ভুক্তভোগী মেয়েটি বর্তমানে তার সৎ মায়ের হেফাজতেই রয়েছে।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed