Main Menu

হ্যাকারদের ঠেকাতে ফেসবুকের নতুন নিরাপত্তা ফিচার যেভাবে চালু করবেন 

Manual7 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বড় একটি উদ্বেগের বিষয়। প্রায়ই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা লক হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন একটি সুবিধা চালু করেছে মেটা। এর মাধ্যমে নিজের মুখের ছবি যাচাই করে অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করা যায়, ফলে অননুমোদিত প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে।

Manual2 Ad Code

বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনকভাবে কেউ অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে বা অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে এই নতুন সুবিধা ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে সহায়তা করে। এমনকি কেউ পাসওয়ার্ড জেনে গেলেও মুখের যাচাই ছাড়া সহজে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হবে না।

যেভাবে চালু করবেন;

এই সুবিধা চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাকাউন্টস সেন্টার থেকে পাসওয়ার্ড ও নিরাপত্তা বিভাগে গিয়ে মুখের ছবি যাচাই অপশন নির্বাচন করতে হবে।

এরপর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে। কোডটি নির্ধারিত স্থানে দেওয়ার পর ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। এরপর পর্দায় দেখানো নির্দেশনা অনুযায়ী মাথা ডানে-বামে ঘোরানো বা ক্যামেরার দিকে তাকানোর মতো কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করলেই যাচাই শেষ হবে। সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতের নিরাপত্তার জন্য মুখের তথ্য সংরক্ষণ করা হবে।

Manual4 Ad Code

শুধু এটিই যথেষ্ট নয়;

Manual3 Ad Code

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সুবিধা চালু করলেও নিরাপত্তার জন্য আরও কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাশাপাশি দুই ধাপে পরিচয় নিশ্চিত করার সুবিধা চালু রাখা উচিত। অচেনা বা সন্দেহজনক কোনো সংযোগে প্রবেশ না করা, নিয়মিত কোথায় কোথায় অ্যাকাউন্ট চালু রয়েছে তা পরীক্ষা করা এবং মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা হালনাগাদ রাখাও গুরুত্বপূর্ণ।

Manual1 Ad Code

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই সুবিধা ব্যবহার করা এখন সময়ের দাবি। সামান্য কয়েকটি ধাপ অনুসরণ করলেই নিজের ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকিং ও অননুমোদিত প্রবেশের ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code