ঈদের দিন সকালে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বৈশাখী নিউজ ডেস্ক: আজ সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের আনন্দে ভোগান্তি সৃষ্টি করতে পারে বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে রাজধানীসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত না হলে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় তুলনামূলক কম বৃষ্টি হবে। এই আবহাওয়াবিদ বলেন, জ্যেষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে বাংলাদেশ ও আশপাশের এলাকায় আকাশে মেঘ জমে বৃষ্টিপাত হয়। তিনি আরও বলেন, এ সপ্তাহে ঘূর্ণিঝড়Read More



































