ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নর্দায় আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে পটুয়াখালী থেকে ছেড়ে আসা আরেকটি বাসের ধাক্কার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে ভাটারা থানা সূত্রে এই তথ্য জানা যায়। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নর্দা এলাকায় ‘আকাশ পরিবহন’ নামের একটি বাসকে পেছন থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘ইসলাম পরিবহন’ নামের অপর একটি বাস। ধাক্কা দেওয়ার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উলটে যায়। এই সংঘ র্ষে আকাশ পরিবহনের বাসের পেছনের ডান পাশের অংশটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠান। তবে কুর্মিটোলায় নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed