Main Menu

সুনামগঞ্জে ভাগ্নের হাতে খালা খুন, আটক ৪

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাগ্নের হাতে খালা শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের মা ফালানি বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার পশ্চিম মাছিমপুর (বর্তমান ডুমবন্দ) গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত সুকজল মিয়া (২২), তার মা হাছিনা বেগম (৪৮) এবং বোন তনিমা বেগম (১৫)-কে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৬ মে) নিহতের স্বামী মো. নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। চা পানকে কেন্দ্র করে আগের দিনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে মীমাংসার উদ্দেশ্যে গেলে পুনরায় বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে শিল্পী বেগম গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code