Main Menu

৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর।

ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার।

চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।

চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিসও এই ভূমিকম্পের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয় বলে জানায়। ফলে চিলির উপকূলে সুনামির কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটি।

 

Share





Related News

Comments are Closed