পবিত্র ঈদুল আজহা আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বছর ঘুরে আবার এলো ত্যাগের মহিমায় ভাস্মর পবিত্র ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসব। বাঙালি সমাজে কোরবানীর ঈদ নামেও পরিচিত। তবে পবিত্র ভূমি সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার (২৭ মে) উদযাপিত হয়েছে ঈদুল আজহা।
ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানী করবেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে।
ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কোরবানী করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা।
তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে বর্ণিত আছে, নিজের চোখ বেঁধে পুত্র ইসমাইলকে কোরবানী করতে যান নবী হজরত ইব্রাহিম (আ.)। কিন্তু তৎক্ষণাৎ আল্লাহর হুকুমে একটি দুম্বা কোরবানী হয়ে যায়। এটি স্বয়ং এসেছিল আল্লাহর পক্ষ থেকে।
এরপর থেকেই কোরবানীর বিধান এসেছে ইসলামী শরিয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানী করা ওয়াজিব। ইসলামে কোরবানী খুবই তাৎপর্যপূর্ণ।
পবিত্র কোরআনে সুরা কাউসারে এ ব্যাপারে বলা হয়েছে, অতএব আপনার পালনকর্তার উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানী করুন।
রাসুল (সা.) বলেছেন, ঈদুল আজহার দিন কোরবানীর চেয়ে আর কোনো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, দুম্বাসহ যে কোনো হালাল পশু দিয়ে কোরবানী দেয়া যায়।
ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানীর তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরীব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।
Related News
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)Read More
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন খন্দকার মুক্তাদির: প্রজ্ঞাপন জারি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমRead More



Comments are Closed