Main Menu

সিলেটে সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বালুচর এলাকায় এবার নিজের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহীম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৫ মে) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

আটককৃত মো. আব্দুর রহীম (৫৪)  নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরী এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। বর্তমানে তিনি বালুচর মেইন রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই ব্যক্তি তার নিজের সৎ মেয়েকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছেন। এই বিষয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা মিলে বৈঠক করে অভিযুক্ত ব্যক্তিকে জানালে তিনি অস্বীকার করেন। মঙ্গলবার মেয়েকে ফের নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করলে তখন এলাকার লোকজন মিলে ওই ব্যক্তিকে আটক করেন। তখন স্থানীয়রা মিলে অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেন।

Manual5 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। তাকে শাহপরাণ (রহ.) থানায় রাখা হয়েছে। ভিকটিম মেয়ে ও তার অভিযুক্ত সৎ পিতা দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে গত বুধবার (২০ মে) সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code