পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফাটকের কাছে এই ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া পুলিশ সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী জাফর এক্সপ্রেস নামের ওই শাটল ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে চামান ফাটকের কাছে পৌঁছালে ট্রেনটি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে উল্টে যায়। এ সময় ট্রেনের আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে সাধারণ নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, ঘটনার পরপরই উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে বিশেষ উদ্ধারকারী ট্রাক ও একটি ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রাথমিক তদন্তের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে এই নৃশংস হামলাটি চালানো হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট প্রকৃতি ও এর পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
Related News
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলেRead More



Comments are Closed