জৈন্তাপুরে প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষ, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটেরচটি এলাকার জৈন্তিয়া গেইট সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির জন্য চিকনাগুল পশুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। পথে সিলেটগামী গরুবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-২২৪৮) এবং বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৯৭৯৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর পিকআপে থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে নাহিদ হোসেন টিটু (মিরাবাজার খারপাড়া, সিলেট) রয়েছেন বলে জানা গেছে। বাকি আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed