সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া নামের ধর্ষক পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ভুক্তভোগী সরাইল উপজেলার তেলিকান্দা উত্তরপাড়া গ্রামের একজন সৌদি প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল।
অভিযুক্ত সহিদুল মিয়া একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভূক্তভোগী ওই শিশুর পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই শিশু শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র্যাব ধরল শাওনকে
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়েরRead More
বিদায় সংবর্ধনার অপেক্ষায় বিদ্যালয়, এল শিক্ষকের মরদেহ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: একটি বিদায়ের দিন ছিল। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয়Read More



Comments are Closed