দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৯ জন ও নিশ্চিত হামে মারা গেছে ১ জন।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন্য। এদের মধ্যে হামে শনাক্ত ৫৩ জন ও সন্দেহজনক রোগী ১ হাজার ৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৭৭২ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৬ হাজার ২৩ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৬ জন ও আক্রান্ত ৩৭ হাজার ২২৯ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
Related News
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়েRead More



Comments are Closed