Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তার আগের তিন দিনে মৃত্যু হয়েছিলো ১০ শিশুর। এনিয়ে বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।

Manual1 Ad Code

মারা যাওয়া ৩ শিশুর মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে (বয়স ১৪ মাস), একজনের বাড়ি সিলেট সদরে (বয়স ৮ মাস) ও অপরজনের বাড়ি মৌলভীবাজার সদরে (বয়স ৪ মাস)।

তাদের মধ্যে একজন সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং দুজন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

Manual6 Ad Code

এদের নিয়ে আজ সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

Manual5 Ad Code

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সোমবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭০ জন রোগী ভর্তি আছেন।

Manual4 Ad Code

এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৫ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code