কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ার পর চালক নিখোঁজ রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিখোঁজ চালক প্রিতম এরিক (২৫) কে উদ্ধারে ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। প্রিতম উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রী নামিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে ব্যাটারি চালিত অটো টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিক্সাটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতেরRead More



































