Main Menu

পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের

Manual4 Ad Code

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষে পিকনিক খেয়ে বাড়ি ফিরছিলেন আলু ব্যবসায়ী বিপ্লব রায় (২২)। পরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এসময় শুভ্রদেব রায় (১৭) নামের আরেক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Manual3 Ad Code

নিহত বিপ্লব রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে এবং আহত শুভ্রদেব রায় একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাতে দেবীগঞ্জ উপজেলায় আলু ব্যবসার কাজ শেষে ব্যবসায়ীদের সাথে পিকনিক খান তিনি। পরে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। পরে তিনি উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহত বিপ্লব ও আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে নেয়া হয়।

Manual2 Ad Code

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, আমরা মরদেহের সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। তবে এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code