সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
আগামী ‘বুদ্ধ পূর্ণিমা ২০২৭’ পর্যন্ত সময়ের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। পাশাপাশি কমিটি গঠন প্রক্রিয়া ও কার্যকরী পদক্ষেপ গ্রহণে স্বচ্ছতার জন একটি গঠনতন্ত্র প্রস্তুত করবেন।
নবনির্বাচিত অ্যাডহক কমিটিতে বাবু সুকান্তি বড়ুয়াকে আহ্বায়ক, বাবু সুজন বড়ুয়াকে সদস্য-সচিব এবং বাবু এনজয় বড়ুয়া আকাশকে প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
গঠিত এই অ্যাডহক কমিটি সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার পাশাপাশি আসন্ন প্রবারণা পূর্ণিমা, কঠিন চীবর দান এবং বুদ্ধ পূর্ণিমা’২৭ উদযাপনের দায়িত্ব পালন করবে।
ধর্মীয় অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিহার পরিচালনার জন্য পূর্ণাঙ্গ কমিটি (২০২৭-২৯) গঠন করা হবে। বিজ্ঞপ্তি
Related News
৩০ অক্টোবর ঢাকায় সমাবেশ সফলে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৩০Read More
সিলেটে দুই ফুডকার্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগেRead More



Comments are Closed