Main Menu

এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হয়েছে। নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল দেখা যাচ্ছে।

এর আগে ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এরপর ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এবার রেকর্ডসংখ্যক ৪ লাখ ২ হাজার ৫১ শিক্ষার্থী আবেদন করেন। একাধিক বিষয়ের উত্তরপত্রের জন্য আবেদন করায় মোট আবেদন সংখ্যা ছিল ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র ছিল।

Manual7 Ad Code

এবার পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। শুধু নম্বর যোগে ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি আবেদন করা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে।

Manual6 Ad Code

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এছাড়া কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও ছিল উল্লেখযোগ্য আবেদন।

Manual7 Ad Code

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code