Main Menu

সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘ডেব্যু অব নিউ বাংলাদেশ’ (ডিএনবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর)) নগরীতে সংগঠনটির আয়োজনে ‘সাপ্তাহিক লঙ্গরখানা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

‘মানবতার সেবায় একবেলা আহার একসাথে সবার’- এই স্লোগানকে সামনে রেখে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে এই যাত্রা শুরু করেছে তরুণরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মুজিব বলেন, ‘ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে ডিএনবি-র এই প্রয়াস অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। সিলেটের তরুণ সমাজ চিরকালই উদ্যমী ও দেশপ্রেমিক। তারা নিজের দায়িত্ব নিজে নিতে জানে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে গৃহীত এমন কর্মসূচি সমাজের জন্য বড় আশার আলো। এই উদ্যোগ যেন অব্যাহত থাকে, সেজন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।’

সংগঠক ও ব্যাংকার মো. রাহাত খান রাছির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক শরীফুল আলম, আটাব-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি জিয়াউর রহমান খান এবং তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক।

ডিএনবি-র সদস্য সচিব মিনহাজ আহমদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ শাকাওয়াত আহমদ আকিব।

সভাপতির বক্তব্যে মো. রাহাত খান রাছি বলেন, ‘ডিএনবি মানবতার পক্ষে এবং সমাজ ও দেশের কল্যাণে সবসময় কাজ করে যাবে। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।’

সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ শাকাওয়াত আহমদ আকিব তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই লঙ্গরখানার মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষুদ্র চেষ্টা শুরু করেছি, ভবিষ্যতে যেন সম্মিলিত প্রচেষ্টায় দেশের কোনো মানুষকে আর না খেয়ে থাকতে না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে প্রবাস থেকে শুভেচ্ছাবাণী পাঠান ডিএনবি-র প্রতিষ্ঠাতা ইয়াসিন জামান রাজ।

Manual8 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আব্দুল হাফিজ খান শামীম, উম্মুল কুরা একাডেমির পরিচালক আহমদুল হক উমামা, সমাজসেবী এ বি মজুমদার রনি, জাতীয় হকি তারকা মারজান খানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

Manual5 Ad Code

অতিথিরা ডিএনবি-র এই মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code