শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ‘শিকড়’-এর তিন দশক পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
১১ ও ১২ সেপ্টেম্বর ‘তিন দশকে শিকড়’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, প্রথম দিন ১১ সেপ্টেম্বর সকাল ৯টায় কিট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১০টায় শোভাযাত্রা এবং ১১টায় কেক কাটা হবে। বিকেল ৫টায় শিকড়ের বর্তমান সদস্যদের পরিবেশনা এবং রাত ৮টায় প্রাক্তন সদস্যদের পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাত ১০টায় আড্ডা ও রাতের খাবারের আয়োজন থাকবে।
দ্বিতীয় দিন ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় আড্ডা ও খেলাধুলা, দুপুর ১টায় খাবার এবং বিকেল ৩টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মণিপুরী নৃত্য, সন্ধ্যা ৭টায় বাউল গোষ্ঠীর পরিবেশনা এবং রাত সাড়ে ৮টায় বিশেষ অতিথির পরিবেশনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৯ নভেম্বর শিকড়ের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও চিত্রকলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা করে আসছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed