হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০০২
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের ব্যাপক পদক্ষেপের পরও থামছে না হামজনিত মৃত্যুর মিছিল। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে চলতি বছরে হাজার ছাড়িয়ে গেছে হামজনিত শিশুমৃত্যুর সংখ্যা। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে মোট ১,০০২ জন শিশু।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১১৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৫৮০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৯ জন। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জন।
গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৮১৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯০২ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১শ জনের মৃত্যু হয়েছে।
Related News
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০০২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের ব্যাপক পদক্ষেপের পরও থামছে না হামজনিত মৃত্যুর মিছিল।Read More
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৪৬৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনেরRead More



Comments are Closed