Main Menu

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল সিলেটের শিশু নাহিলের

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নাহিল। সে সিলেট বিভাগের হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় আরও ৭জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম।

Manual4 Ad Code

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অবারভিলিয়ের এলাকায় একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বাড়িটির একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফরাসি সংবাদমাধ্যম খব চধৎরংরবহ জানিয়েছে, বিস্ফোরণে দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন।

Manual8 Ad Code

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারের সূত্রে জানা গেছে, নিহত শিশুটির নাম নাহিল। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে বলে জানা গেছে।

Manual2 Ad Code

অবারভিলিয়ে শহরের মেয়র সোফিয়েন কাররুমি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী থাকার ব্যবস্থাও করা হয়েছে।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকেজের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

Manual2 Ad Code

এদিকে বাংলাদেশি শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও পরিচিতজনরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শিশুটির রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code