Main Menu

হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

Manual7 Ad Code

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে পিকআপে থাকা অজ্ঞাতনামা এক পুরুষ (আনুমানিক ৩২ বছর) ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual2 Ad Code

দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নেয়। পুলিশের সরকারি রেকার দিয়ে গাড়ি দুটি ডাম্পিং করা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual8 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code