জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই মর্যাদাপূর্ণ ফেলোশিপে তাদের নির্বাচিত হওয়ার বিষয়টি শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।
এ বছর বিশ্বের ১৭০টি দেশের প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী ফেলোশিপটির জন্য আবেদন করেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে ৪০টি দেশের ৩৩০টি বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার ৫০০ শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আবেদনকারীদের মাত্র প্রায় ৫ শতাংশ এই সুযোগ পেয়েছেন।
বৈশ্বিক এই প্রতিযোগিতায় শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর নির্বাচিত হওয়াকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও নেতৃত্বগুণের উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ কর্মসূচিতে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার।
ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—অর্থনীতি বিভাগের আবু ইয়াসিন ও শাহরিয়ার হোসেন; খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের আবদুল্লাহ আল নাদরুন; সমাজকর্ম বিভাগের তামান্না আক্তার, সাদিয়া আক্তার ও সৈয়দা রুকসানা আক্তার; সমাজবিজ্ঞান বিভাগের ইয়াছিন আরাফাত; ব্যবসায় প্রশাসন বিভাগের উদয় গোপ; নৃবিজ্ঞান বিভাগের লায়লা আক্তার লাভলী, জান্নাতুল ফাতেহা নাদিয়া, বিদিপ্তা সরকার ও হুমায়ারা হাবিবা; সমুদ্রবিজ্ঞান বিভাগের অমিত লাল মুখার্জী।
এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুমু দে, মো. মিনহাজুল আবেদীন মিরন ও মো. সাদেক হোসাইন; লোকপ্রশাসন বিভাগের ফাবিহা আক্তার জান্নাত ও সাকের আহমেদ নাবিল; গণিত বিভাগের কাজী তাসমিয়া বিনতে ইমাম তিশা ও অংকন সিনহা; স্থাপত্য বিভাগের জান্নাত আরা সিনথিয়া; পেট্রোলিয়াম ও খনন প্রকৌশল বিভাগের তাহসিনুল হক নাবিল ও তাসফিন আহমেদ; বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শ্রাবনী ভৌমিক এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের মাহমুদ হাসান সিফাতও ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তরুণদের সম্পৃক্ত করা এবং তাদের নেতৃত্বের দক্ষতা বিকাশ করাই এই ফেলোশিপের অন্যতম লক্ষ্য। নির্বাচিত শিক্ষার্থীরা কর্মসূচির আওতায় শিক্ষা, জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাজ করবেন।
শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর এই অর্জন তাদের আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্বের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকেRead More



Comments are Closed