হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল নেতা হেলাল মহালদারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জিরাসহ ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। অপর ব্যক্তি বিলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে নিলামে ক্রয় করা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে সিলেটে নেওয়া হচ্ছিল। পথে বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটি আটকে নিরাপদ পেট্রোল পাম্পের পেছনে নিয়ে রাখা হয়। ওই পেট্রোল পাম্পটি হেলাল মহালদারের বাবার মালিকানাধীন।
অভিযোগ রয়েছে, ট্রাকটি আটকে রাখার পর জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। বিষয়টি জানিয়ে পরে বাহুবল মডেল থানায় অভিযোগ করেন জিরার মালিকপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের দাবি, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকায় অভিযান চালিয়ে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মিরপুর তিতারকোনা এলাকা থেকেও আরও কিছু জিরার বস্তা উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )মো. রুহুল আমিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed