কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সামার ট্রিপ অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): ইংল্যান্ডের কেন্টের জনপ্রিয় সমুদ্রসৈকত মার্গেট বিচে যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জ উপজেলাবাসীদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে আনন্দঘন সামার ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল থেকে যাত্রা শুরু করে ইংল্যান্ডের কেন্টের জনপ্রিয় সমুদ্রসৈকত মার্গেট বিচে গিয়ে দিনব্যাপী সামার ট্রিপে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ, খেলাধুলা, বিনোদন ও খাবার-দাবারের মধ্য দিয়ে একটি সুন্দর ও আনন্দপূর্ণ সময় কাটান।
কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি প্রফেসর শেখ এম শামীম শাহেদ জানান, প্রতি বছরই কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে একটি ডে ট্রিপের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় সবার সম্মিলিত সহযোগিতায় এবারের সামার ট্রিপটিও সুন্দর এবং আনন্দপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি সকলের আন্তরিক কাজের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ অংশগ্রহণকারী সকলের প্রসংশা করে জনগণের কল্যাণে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যক্রম যেন অক্ষূন্ন থাকে এবং আগামীতে আরও সুপ্রসারিত হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সামার ট্রিপে অংশগ্রহণকারীদের মধ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদ, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সহ-সভাপতি মোঃ নিয়াজ পারভেজ চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ মোঃ ইয়াকুব আলী , কার্যনির্বাহী সদস্য ও তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাসান কাওছার চৌধুরী সিপন, যুগ্ম সম্পাদক কাজী আমিন রশিদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ফয়সল আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ নোমান আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আতাউর রহমান ইমন, শেখ তারেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সামার ট্রিপকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দলবদ্ধভাবে ভ্রমণ, খেলাধুলা, বিনোদন, আড্ডা ও নানা ধরনের খাবারের আয়োজন ছিল। সব মিলিয়ে সামার ট্রিপটি কমলগঞ্জবাসীর মিলনমেলা ও সামাজিক সম্প্রীতির এক আনন্দঘন আয়োজনে পরিণত হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে লন্ডনে বসবাসরত কমলগঞ্জবাসীদের নিয়ে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন সংকটের সময় অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে।
Related News
কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সামার ট্রিপ অনুষ্ঠিত
Manual4 Ad Code সালেহ আহমদ (স’লিপক): ইংল্যান্ডের কেন্টের জনপ্রিয় সমুদ্রসৈকত মার্গেট বিচে যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জRead More
ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হলো না সুনামগঞ্জের যুবকের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন ২৪Read More



Comments are Closed