সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল বাতিল, আইন শৃঙ্খলার চরম অবনতি, জ্বালানী, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এবং জেলা সেক্রেটারি মুফতী আবু তাহের মিসবাহের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো: সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মোঃ মোরশেদ আলম সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।
Related News
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More



Comments are Closed