Main Menu

নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। একক অভিযানে এটিকে এ যাবৎকালের সর্ববৃহৎ ইয়াবা চালান জব্দের ঘটনা বলে জানিয়েছে বিজিবি।

Manual1 Ad Code

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বুধবার বিকেল ৫টায় উখিয়া ৬৪ ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম, ৬৪ বিজিবির ভারপ্রাপ্ত অপারেশন অফিসার ক্যাপ্টেন মাহরাফ জামান এবং সহকারী পরিচালক মো. মাসুদ রানা (কোয়ার্টার মাস্টার)।

Manual4 Ad Code

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গত ১২-১৪ দিন ধরে একটি বড় ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে, এমন সংবাদে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

বিজিবি জানায়, রাতের বেলায় পাচারে সুবিধা করতে না পেরে চোরাকারবারিরা নতুন কৌশল অবলম্বন করে। বুধবার দিনের বেলায় জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির সুইচ গেইট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে তারা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আগে থেকেই ওত পেতে থাকা বিজিবির বিশেষ টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

Manual6 Ad Code

পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ভেতরে কোনো মাদক পাওয়া যায়নি। তবে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাগুলো উদ্ধার করে খুলে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ১৪০ কার্টনে মোট ১৪ লাখ পিস ইয়াবা রয়েছে। একক অভিযানে এটিকে এ যাবৎকালের সর্ববৃহৎ ইয়াবা চালান জব্দের ঘটনা বলে জানিয়েছে বিজিবি।

৬৪ বিজিবি আরও জানায়, কক্সবাজার রিজিয়নের তত্ত্বাবধানে রামু সেক্টরের নির্দেশনায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি মোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা জব্দ এবং ২৪৩ জন আসামিকে আটক করেছে।

Manual8 Ad Code

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল বৃদ্ধির মাধ্যমে শত প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় মাদক চোরাচালানের পাশাপাশি জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধেও অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code