তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা করিম ইবনে মছব্বির।
তিনি এক বিবৃতিতে বলেন, আলেম-ওলামাদের মতানৈক্য রহমত স্বরূপ! কিন্তু দুঃখের বিষয় যে, উভয় পক্ষের মতানৈক্যের কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান অথবা বিভিন্ন স্থানে মসজিদের ভিতরে রক্তপাতের মতো ঘটনা ঘটেছে। ব্যাক্তিবিশেষের প্রভাব খাটিয়ে গোটা তাবলীগ জামাত দ্বিধা বিভক্ত হবে, গ্রুপিং হবে। এই মতানৈক্য কখনো রহমত হিসেবে গণ্য হতে পারেনা।
তিনি আশা পোষণ করে বলেন, উভয় পক্ষের বড় বড় বুযুর্গদের অন্তর পরিষ্কার করে একে অপরকে বুকে জড়িয়ে ধরে অবিলম্বে আপস মীমাংসা করা। তাবলীগ জামাত হলো, আল্লাহ ভূলা মানুষকে আল্লাহর পথে সহীহ ভাবে পরিশুদ্ধ করা, আর নবীওয়ালা কাজ হলো সকল আদম সন্তানকে হেদায়েতের পথে আনা।
মাওলানা করিম ইবনে মছব্বির বলেন, আগামী বিশ্ব ইজতেমার আগে নিজে নিজেরাই অন্তরের সকল অন্তরকোন্দল সাফাই করে একে অপরের সাথে মুলাকাত করে একিভূত হয় যাবেন। ইনশাআল্লাহ।
Related News
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতারRead More
কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সিলেটের নাজমুস সাকিবের বড় অর্জন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিনRead More



Comments are Closed