সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৪ মাস ২১ দিন বয়েসি মিম তাহসিন নিজামের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, একজনের মৃত্যু ছাড়াও একদিনে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৫৩ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৯৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪ জন এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ১৪৯ জন।
এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি রয়েছেন। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য বেসরকারি হাসপাতালেও বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত নিশ্চিত হাম এবং সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে এবং ১৫০ জনের মৃত্যু হয়েছে উপসর্গে।
জানা গেছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন।
Related News
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬০
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে।Read More
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০০২
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের ব্যাপক পদক্ষেপের পরও থামছে না হামজনিত মৃত্যুর মিছিল।Read More



Comments are Closed