Main Menu

বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual8 Ad Code

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত কছির আলী ওই গ্রামের মৃত রশীদ আলীর ছেলে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, কছির আলীর বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৯। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে কছির আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেফতার আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের আদালতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code