কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আহমেদ এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কামরুন্নাহার কেয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য শিক্ষক দুরুদ আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর হক বাবর, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, বিদায়ী শিক্ষক হেদায়েতুন্নেছা বেগম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোশাহিদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ৬ জন শিক্ষার্থীর রত্নগর্ভা মাসহ ৬ জন কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককের বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
Related News
মৌলভীবাজারে ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দিলো দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের ছাদ থেকে মো. রাজুRead More
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকরRead More



Comments are Closed