Main Menu

রবিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। একই কারণে রবিবারও (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসকল এলাকায় সেগুলো হলো- মহানগরের পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, দর্জিপাড়া, সৎ সঙ্গ বিহার ও বিজিবি স্কুল সংলগ্ন আংশিক এলাকা, জাহাঙ্গীর নগর, উপরপাড়া, কুরবানটিলা, দুষকি, লাখাউড়া, ইসলামপুর, গুয়াবাড়ি, কালাউড়া, নালিয়া, কামারটিলা, পিঠাগড়া, সরিষাকান্দি, চিতল মাটি, বাদাঘাট, কুমারগাঁও বাসষ্ট্যান্ড, শেখপাড়া, তেমুখী, কুমারগাঁও আ/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া ইউরো বাংলা সিরামিকস্, হায়দরপুর, শাহপুর, টুকেরগাঁও, ঘোপাল ও আশপাশ, ঘোপাল, আউসা, বলাউরা, লালারগাঁও, ফতেহপুর, মোল্লারগাঁও ও আশপাশ, কান্দিগাঁও, মোল্লারগাঁও, টুকেরগাঁও, খশেরগাওঁ, ভগতিপুর, কাজিরগাঁও, টুকেরবাজার, পীরপুর, তেমুখি, শাহপুর, নোয়াপাড়া, গোপাল, টুকেরগাঁও, গৌরীপুর, গোপাল, আউশা, জাঙ্গইল, ক্ষিত্তারগাঁও, রাজারগাঁও ও আশপাশ, লামাকাজী, মাছবাজার, সৎপুর, দোকানিপাড়া, আতাপুর, হাজারিগাওঁ, পাঠানেরগাওঁ, মির্জারগাঁও, মিরেরগাঁও, লামাকাজী বাজার, নূরানীপাড়া, কেশবপুর, আকিলপুর, মাদবপুর, সোনাপুর, নোয়াপাড়া, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাহ্মণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটা বাজার, উপরপাড়া, কোরবার টিলা, লেকসিটি, সুরমা আ/এ, তপোবন আ/এ, আখালিয়া, মদিনা মার্কেট, উত্তর বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট, বাগবাড়ী, এতিম স্কুল রোড, পশ্চিম কাজলশাহ, নরসিংটিলা, এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা এবং কুমারগাঁও শিল্প এলাকা।

Manual6 Ad Code

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপন করা হতে পারে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code