Main Menu

সিলেটে মাজার জিয়ারত করলেন জনতা পার্টির চেয়ারম্যান তাহমিনুল ইসলাম খান

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণী ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খান শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল রহঃ এর মাজার জিয়ারত করেছেন। পরে তিনি জেনারেল এম এ জি ওসমানীর সমাধিতে শ্রদ্ধাঞ্জনি নিবেদন, জিয়ারত ও মোনাজাত করেন।

Manual1 Ad Code

এ সময় তাঁর সাথে ছিলেন জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন খান, জাতীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিছ আহমদ চৌধুরী, জাতীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য শফিকুর রহমান, সিলেট জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, মহানগর সহ সভাপতি মোঃ ফজলুর রহমান, জাকারিয়া তালুকদার, আনোয়ার মিয়া, মশাহিদ খান, তওয়াহিদ খান, আহাদ খান, তেজন খান, গিয়াস উদ্দিন, হাফিজ রিফাত আহমদ ও শ্রীধরপুর জামে মাসজিদের ইমাম প্রমূখ।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, জাতীয় জনতা পার্টিকে সুসংগঠিত করে এম এ জি ওসমানীর নীতি-আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিবো। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঘুষ-দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সিলেট-ঢাকা রেলের টিকিট কালোবাজারি বন্ধ, রেলের মানোন্নয়ন, বিদ্যুৎ-গ্যাস-তেলের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসন এবং প্রবাসীদের অযথা হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি নতুন প্রজন্মের কর্মদক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সকল পর্যায়ের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

Manual1 Ad Code

শাহজালাল রহঃ মাজার জিয়ারত শেষে তিনি বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামে কেন্দ্রীয় মসজিদে গ্রামবাসীকে নিয়ে জোহরের নামাজ আদায় করেন এবং তার পিতা, জাতীয় জনতা পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট নুরুল ইসলাম খানের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়ারত ও মোনাজাতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code