Main Menu

ডেনমার্কে কাজের সুযোগ বাড়ছে

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ পেশাদারদের জন্য দারুণ সুখবর দিচ্ছে ডেনমার্ক। বৈশ্বিক শ্রমবাজারের দক্ষ কর্মীদের জন্য নিজেদের দুয়ার আরও উন্মুক্ত করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ইউরোপের এই সমৃদ্ধ দেশটি।

Manual4 Ad Code

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ডেনমার্কে কার্যকর হতে যাচ্ছে একটি নতুন অভিবাসন ব্যবস্থা, যার মাধ্যমে বিশ্বের নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকরা আগের চেয়ে অনেক সহজে দেশটিতে কাজের সুযোগ পাবেন।

Manual8 Ad Code

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক পরামর্শক সংস্থা ‘ফ্রেগোমেন’-এর তথ্যমতে, ডেনমার্কের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক প্রতিভা নিয়োগের প্রক্রিয়া সহজ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নতুন ব্যবস্থার আওতায় যেসব দেশ অগ্রাধিকার পাচ্ছে, তার মধ্যে রয়েছে ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের মতো দেশগুলো। এ ছাড়া তালিকায় আরও আছে ব্রাজিল, মালয়েশিয়া, ইউক্রেন, সিঙ্গাপুর, আলবেনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।

Manual5 Ad Code

তবে এই প্রক্রিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে ডেনমার্কের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু সুনির্দিষ্ট শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অন্তত দুই বছর ধরে ডেনমার্কে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেখানে কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মী নিয়োজিত থাকতে হবে। একইসঙ্গে স্থানীয় শ্রম আইন অনুযায়ী সব ধরনের যৌথ চুক্তি বা বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতাও রয়েছে। এসব শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে সনদপত্র সংগ্রহ করে উল্লেখিত ১৬টি দেশের নাগরিকদের সরাসরি নিয়োগ দিতে পারবে।

নতুন এই ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বেতন কাঠামো। এতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য সর্বনিম্ন বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩,২২,০০০ ডেনিশ ক্রোন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা। সাধারণত ডেনমার্কে অন্যান্য ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেতনসীমা অনেক বেশি থাকে, তবে নতুন এই নিয়মে তা অনেকটা কমিয়ে আনা হয়েছে। ফলে নিয়োগকর্তারা যেমন সহজেই কর্মী নিতে পারবেন, তেমনি আন্তর্জাতিক পেশাদারদের জন্য ডেনমার্কের শ্রমবাজারে প্রবেশের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code