২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড। একইসঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে। তাছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬Read More



































