গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দুলাল আহমদ (৫৩) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত নিহত ও আহত মামলার (মামলা নং-১৪ ও ৬) এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এসব মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলীর নির্দেশে এসআই আবু সাঈদ পিপিএম এর নেতৃত্বে একদল অভিযানিক দল অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, “বৈষম্যবিরোধী নিহত ও আহত মামলার এজাহারনামীয় আসামি দুলাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed