ইতালির বন্দরে বিমানের ফ্লাইট বিকল, আড়াইশ যাত্রী আটকা
বৈশাখী নিউজ ডেস্ক: ইতালির রোম বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে দীর্ঘ সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। টরন্টো থেকে ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটটিতে থাকা আড়াই শতাধিক যাত্রী উড়োজাহাজের ভেতরেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, কানাডার টরন্টো থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণ করলে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিমানটি উড্ডয়ন করতে পারেনি। ফ্লাইটে থাকা যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় আবদ্ধ পরিবেশে থাকায় শিশু ও বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অথচ তাদের বিমান থেকে নামিয়ে টার্মিনালে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি।
আটকে পড়া এক যাত্রী জানান, গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীরা ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন। উড্ডয়ন নিয়ে কর্তৃপক্ষ কোনো নিশ্চিত তথ্য দিতে না পারায় আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান করে দেশে ফেরার জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে বিস্তারিত জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির ধরন কিংবা ফ্লাইটটি কখন নাগাদ ঢাকার উদ্দেশে রওনা হবে, সে বিষয়ে ধোঁয়াশা কাটেনি এখনো।
Related News
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More



Comments are Closed