Main Menu

জকিগঞ্জের নাফিসা পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপ অর্জন করেছেন সিলেটের জকিগঞ্জের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। এই বৃত্তির আওতায় আগামী চার বছর বিনা খরচে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্ন করার সুযোগ পাবেন তিনি।

নাফিসা জকিগঞ্জ উপজেলার আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেঝো মেয়ে। নিজের মেধা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি নিষ্ঠার মাধ্যমে তিনি মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন।

নাফিসার এই অসাধারণ অর্জনের খবরে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

স্বজন ও স্থানীয়রা বলছেন, নাফিসার এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য গর্বের বিষয় নয়; এটি জকিগঞ্জের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্যও বড় ধরনের অনুপ্রেরণা।

তাঁরা আশা করছেন, নাফিসা তাঁর মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

নাফিসার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্থতা এবং শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Share





Related News

Comments are Closed