পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি।
শনিবার (২৯ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালে উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত থেকে সুন্দর আগামী ভবিষ্যত গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীতে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে।
বোদা উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, যুবদলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হক ইমন, যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন মামুন, মশিউর রহমান হিমেল, মাজেদুর সরকার মুন্না সহ উপজেলা ও পৌর বিএনপি ও ছাত্রলের নেতৃবৃন্দ।
ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা সহ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed