Main Menu

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মৌলভীবাজারের প্রবাসীর

প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সৌদি সময় সকাল ৭টা ২০ মিনিটে জিজান প্রদেশের মুসলিয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাহারপুর চানমারি বস্তির মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী শামীম আহমেদ।

জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছিলেন এবং জিজানের স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ছিলেন। সোমবার সকালে তিনি ইলেকট্রনিক বাইক নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পিছন থেকে আসা একটি দ্রুগতির মালবাহী গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে জিজানের মুসলিয়া শহরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইলেকট্রিক বাইকে কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed