শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন–ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দুর্ঘটনাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিয়মিত দায়িত্ব পালনরত বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।
এছাড়া দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহত ও নিহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়েছে।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed