গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক হারিছ আলী (দৈনিক যুগান্তর) ও সাহাদাত হোসেন কামাল (কামাল খান)কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণার পর পরিচিতি সভা এবং শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ- সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মীর কাওছার, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ সার্জন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম আকবরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব, সদস্য মজির উদ্দিন, মোঃ সেবুল হোসেন,, খালেদ আহমদ, সাজ্জাদ আজির, তাওহীদ উদ্দিন, এম,এ মালেক, তবারক আলী শারুফ উদ্দিন, লায়েক আহমদ, রহিম উদ্দিন মুন্না ও হারুনুর রশীদ। এরপর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামালের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুনির্মল সেন।
বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, প্রেসক্লাবের উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, উপদেষ্টা মাওলানা নুরুল হুদা।
বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল ও সানোয়ার হোসেন ইমানী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহেদ আহমদ রিপন। পবিত্র কেরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হাসিব। প্রথমে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অতিথিরা।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed