কমলগঞ্জে সততা স্টোরের উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর এর শুভ উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সততা স্টোরের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, বিদ্যালয়ের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, সহ সভাপতি আহমদ সিরাজ, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজসেবক সিদ্দেক আলী, জাহাঙ্গীর আলম, আনোয়ার খান প্রমুখ।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed