Main Menu

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বোরবার সকাল ৮ থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত) দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন।

Manual2 Ad Code

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

Manual4 Ad Code

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৯৪ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে।

Manual3 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code