সিলেটে হাম-উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরিয়ান ইসলাম নামের ১১ মাস ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে জকিগঞ্জ উপজেলার আলমনগর গ্রামের দেলোওয়ারের ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে সিলেট বিভাগে অদ্যাবধি হামে (সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে) মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৬০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২০ জন এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে শেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৪১ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩৩৬ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১২ জন এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩৬ জন ভর্তি আছেন। এছাড়া অন্যান্য বেসরকারি ও জেলা সদর হাসপাতালগুলোতে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। এর মধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জে ৩৫৭ জন এবং সিলেট জেলায় ৩৬৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রোগী শনাক্ত হয়েছে।
Related News
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩২৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed