সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকার বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১১-২০৩৩ নম্বরের একটি কাভার ভ্যান আটক করেন। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কম্বলগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা।
এ সময় চোরাচালানের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম সাখনাইট এলাকার মৃত কছিম উদ্দিন শেখের ছেলে আব্দুল মালেক (৪৯) এবং একই উপজেলার বলজানা এলাকার মো. মাসুদের ছেলে মো. জোনাইদ (১৮)-কে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, ভারতীয় কম্বলসহ কাভার ভ্যান ও দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে।
আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed