সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ নামের একটি দোকানের বিপুল পরিমাণ কাপড় ও মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লক্ষ টাকা বলে দাবি করা হলেও ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, তৃতীয় তলার ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানের ভেতরে বিপুল পরিমাণ কাপড় ও দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় তা মার্কেটের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড়ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো শপিং সিটি। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে জিন্দাবাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
দোকানের স্বত্তাধিকারী অলিউর রহমান সাদ্দাম বলেন, অগ্নিকাণ্ডে বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের ভেতরে থাকা একাধিক এসি কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপার ফায়ার সার্ভিস সিলেট (তালতলার) ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাতের বিষয়টি জানা গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে ধারনা করে যাচ্ছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পরে জানা যাবে।
Related News
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজারRead More



Comments are Closed