একদিনের সরকারি ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই লম্বা ছুটির তালিকায় সমন্বয় করতে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ছুটি থাকবে। তবে এই ছুটির আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরদিন ২৪ মে রোববারও যথারীতি অফিস চলবে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের লম্বা ছুটিতে মানুষের যাতায়াতRead More



































